তাড়াশে পাগলা কুকুরের কামড়ে সাতজন জখম
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:২০ পূর্বাহ্ন

  

তাড়াশে পাগলা কুকুরের কামড়ে সাতজন জখম

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৫-০১-২০২১ ০৭:১১ অপরাহ্ন
তাড়াশে পাগলা কুকুরের কামড়ে সাতজন জখম
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারী) সকালে উপজেলার সদর ইউনিয়নের ক্ষুদ্র মাঝিড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, সকালে গ্রামের রাস্তায় হঠাৎ করে একটি পাগলা কুকুর ক্ষেপে পথচারীদের আক্রমণ করে। এ সময় শিশু রাসেল (৯), মমতা খাতুন (১০), আবু তালহা (২৫), কোরবান আলী (৪৮), জুয়েল রানা (৩২)সহ সাতজন আহত হন। উপজেলা হাসপাতালের চিকিৎসক জামাল মিয়া শোভন বলেন, পাগলা কুকুর যাদের কামড় দিয়েছে, তাদের দ্রুত প্রতিষেধক নিতে হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৫-০১-২০২১ ০৭:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 475 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com