শিরোনামঃ
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৫-০১-২০২১ ০৬:১৯ অপরাহ্ন |
কামারখন্দে মহিলাদের শিতল পাটি তৈরির ১০ দিন প্রশিক্ষণের উদ্বোদন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৫ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা বিআরডিবি আয়োজনে উপজেলা বিআরডিবির নিজস্ব মিলনায়তনে উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তার বাস্তবায়নে পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন জাইকার সহযোগিতায় এ প্রশিণের আয়োজন করা হয় । উক্ত প্রশিণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহীদুল্লাহ সবুজ । এই প্রশিণে প্রায় ২৫ জন নারী এবং পুরুষকে দশ দিন প্রশিণের মাধ্যমে তাদের কর্মদতা বৃদ্ধি করা হবে । উদ্ভোধন অনুষ্ঠানে পল্লি উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাইকা প্রতিনিধি মোরশেদ আলম, কামারখন্দ প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক দুলাল হোসেন মন্ডল প্রমুখ ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com