বেলকুচিতে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেছে লেডিস ক্লাব
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:৩৯ পূর্বাহ্ন

  

বেলকুচিতে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেছে লেডিস ক্লাব

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৫-০১-২০২১ ০৫:৫৮ অপরাহ্ন
বেলকুচিতে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেছে লেডিস ক্লাব
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গরীব, দুস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করেছে উপজেলা লেডিস ক্লাব। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই শীতকম্বল বিতরণ করেন। লেডিস ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের পত্নী শাহনাজ পারভীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানার সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জের পত্নী শারমিন আক্তার, খাদ্য নিয়ন্ত্রকের পত্নী মমতাজ ইশরাত জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন শান্তা ইসলাম, বাংলাদেশ তাঁত বোর্ডের লিয়াজো কর্মকর্তা তন্বী প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন অঞ্চলের বসবাসকারী গরীব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতকম্বল বিতরণ করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৫-০১-২০২১ ০৫:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 473 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com