শিরোনামঃ
দিলীপ গৌর ০৫-০১-২০২১ ০৫:৫৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : ‘একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না’ ঠিক এমনটাই বাস্তবায়িত হলো শাহজাদপুরের অসহায় একটি পরিবারের উপর। শাহজাদপুর পৌর এলাকার বিসিক রোড সংলগ্ন শক্তিপুর মহল্লার অটল (৩০) নামে এক রিকশাচালকে অজ্ঞাত বাস/ট্রাক তাকে পৃষ্ট করে রেখে যায়। তার মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
২ টি ছেলে সন্তান ও তার স্ত্রী এখন পরিবারের একমাত্র উপর্জনকারী স্বামীকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে। আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার নিহতের স্ত্রী রেনু দাস জানান, গত ২৩ ডিসেম্বর রাত ৭ টা নাগাত আমার স্বামী অটল দাস রিকশা চালিয়ে পরিবারের জন্য বাজার করে নিয়ে আসার সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শাহজাদপুর উপজেলার হালুয়াঘাটি নামক স্থানে তাকে অজ্ঞাত বাস/ট্রাক তাকে পৃষ্ঠ করে চলে যায়।
কোন ঘাতক এ কাজটি করলো আমরা জানি না। আমার ২ টি ছেলে লাল (১৩) ও উদ্দোব দাস (১০) অনেকটা বুদ্ধিপ্রতিবন্ধী এখন আমি কি করে এই সংসার চালাবো। আমার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত ঘটেছে। আমার স্বামী অন্যের বাড়ীতে থাকে। বাড়ীর মালিক বুদ্ধুবালা দাস জানান, আমি ছোটবেলা থেকে অটলকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছি।
আমার ছেলে সন্তান না থাকায় অটলই ছিলো আমার একমাত্র সন্তান। সে সন্তানটাও ঘাতক পরিবহন তার প্রাণ কেড়ে নিলো। এখন আমি কি করবো। কে তাদের দায়ভার বহন করবে। এলাকার বিশিষ্ট ব্যক্তি আনন্দ কুমার দাস জানান, সে নিহত হওয়ায় আমরা তার শ্রাদ্ধ মানুষের কাছ থেকে সাহায্য তুলছি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল জানান, দূর্ঘটনার সংবাদ শোনার পর আমরা তাকে সাধ্যমতো সহযোগিতা করেছি।
কিন্তু এই পরিবারটা একেবারে অসহায় হয়ে পড়লো। এই পরিবারের দিকে তাঁকালে অনেকেই তাদের দৃশ্য দেখে তারা যেন শান্তনা দেয়ার ভাষা হারিয়ে ফেলে। কে করবে তার পরিবারকে সহযোগিতা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com