বেলকুচিতে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে কম্বল বিতরণ (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ফাউন্ডেশনের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতার্তদের মাঝের অংশ হিসেবে এই কম্বল বিতরন করা হয়।
বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মো: আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মাদ ফারুক আহাম্মেদ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৫-০১-২০২১ ০৫:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 467 বার দেখা হয়েছে।