বেলকুচিতে আঞ্চলিক সড়কে বন্যায় ব্রিজ ধসে হেলে পড়ায় যানবাহন চলাচল বন্ধ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৫-০১-২০২১ ০৪:৪০ অপরাহ্ন
|
|
বেলকুচিতে আঞ্চলিক সড়কে বন্যায় ব্রিজ ধসে হেলে পড়ায় যানবাহন চলাচল বন্ধ
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আঞ্চলিক সড়ক আজুগড়া খেয়াঘাট থেকে গাছচাপড়ী রাস্তার "যমুনাখাল" নামক স্থানে বন্যায় ব্রীজটি ধসে হেলে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।দীর্ঘ দিনেও ধসে হেলে পড়া এই ব্রীজটি নতুন করে নির্মিত না হওয়ায় ভোগান্তিতে পড়েছে ঐএলাকার শত শত মানুষ। ব্রীজটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসির।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, গ্রামাবাসিরা বন্যায় ধসে হেলে যাওয়া ব্রিজের দু'পাশে বাঁশের মাচান দিয়ে পারাপারের ব্যবস্থা করলেও তা অত্যান্ত ঝুঁকিপূর্ণ। এই রাস্তা দিয়ে পাঁচটি গ্রামের ১৫/১৬ হাজার মানুষ চলাচল করে থাকে। এছাড়াও আলহাজ্ব মনিরুল হক উচ্চ বিদ্যালয়সহ তিনটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এই হেলে পড়া ভাঙ্গা ব্রিজে বাঁশের মাচানের উপর দিয়ে পারাপার হচ্ছে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা এলাকাবাসীর। জানা গেছে, গত অর্থবছরে ১৭লাখ টাকা ব্যয়ে ওই ব্রীজটি নির্মাণ করা হয়েছিল, ৬ মাস যেতে না যেতেই তা ধসে পড়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৫-০১-২০২১ ০৪:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 577 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ