শাহজাদপুরে হাবিবুল্লাহনগর ইউনিয়নে শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণ
২৪ এপ্রিল, ২০২৬ ০৯:২৪ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে হাবিবুল্লাহনগর ইউনিয়নে শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণ

দিলীপ গৌর
০৫-০১-২০২১ ০১:৪৫ অপরাহ্ন
শাহজাদপুরে হাবিবুল্লাহনগর ইউনিয়নে শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণ

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নে অসহায় ৭৩ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও ৭০ প্যাকেট শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। গতকাল ৪ ডিসেম্বর সোমবার দুপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব নাঈমূল ইসলাম উজ্জল, ইউপি সদস্য, আব্দুর রাজ্জাক, মো. মমিন, শফিকুল ইসলাম বাবু, জাহিদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মঞ্জুয়ারা খাতুন, মুন্নি প্রমূখ।

শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণের সময় ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চু বলেন, এখন সারাদেশে শীতের তীব্রতা বেশী। আমার ইউনিয়নে আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অসহায় দুস্থ্য ও শীতে কষ্ট করা মানুষের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাদ্য সামগ্রী বিতরন করা হবে।

 

 


দিলীপ গৌর ০৫-০১-২০২১ ০১:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 336 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com