শাহজাদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২০ এপ্রিল, ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন

  

শাহজাদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিলীপ গৌর
০৪-০১-২০২১ ০৫:৫৫ অপরাহ্ন
শাহজাদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে যথাযথ মর্যাদায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৪ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর এলাকায় এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ রিয়াদ, পৌর ছাত্রলীগ সভাপতি রানা শেখ, সাধারণ সম্পাদক অনিক আকন্দ, ছাত্রলীগ নেতা হুমায়ুন আহম্মেদ প্রতীক, শাহীন আহমেদ, পারভেজ হোসেন, হৃদয়, নাহিদ, সায়েম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
 

 

 


দিলীপ গৌর ০৪-০১-২০২১ ০৫:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 443 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com