বেলকুচিতে নির্বাচনী আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
২৩ এপ্রিল, ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন

  

বেলকুচিতে নির্বাচনী আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৪-০১-২০২১ ০৪:৪৩ অপরাহ্ন
বেলকুচিতে নির্বাচনী আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

জহুরুল ইসলাম: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে প্রার্থীগনের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, জেলা পুলিশ সুপার বিপিএম হাসিবুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হক, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শাহিনূর কবির সহ নির্বাচনে অংশগ্রহকারী প্রার্থীগন। বক্তাগন তাদের বক্তৃতার মধ্যে দিয়ে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য বেলকুচি পৌর নির্বাচনকে সফল ভাবে সম্ভব করতে সকলকে নির্বাচনী আচরণ বিধি ও আইনশৃঙ্খলা মেনে চলার জন্য আহ্বান জানান।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০১-২০২১ ০৪:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 499 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com