কামারখন্দে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৪-০১-২০২১ ০৫:০৬ অপরাহ্ন
|
|
কামারখন্দে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের কামারখন্দে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
সোমবার (০৪/০১/২০২১)সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ তার পর সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি মরহুম এনামুল হকের কবর জিয়ারত করে ১০টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকলের উপস্থিতিতে কেক কর্তন এবং পরে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজভী সরকারের সভাপতিত্বে এবং ছাত্রলীগের সরকারী হাজি কোরপ আলি মেমোরিয়াল ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কামারখন্দ আওয়ামী লীগের উপজেলা শাখার সহ সভাপতি মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন খান, যুগ্মসাধারণ সম্পাদক কামরুল হাসান আমিনুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল সাঈদী হীরা, জামতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু শাহান রেজা প্রমুখ ।
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৪-০১-২০২১ ০৫:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 535 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ