তাড়াশে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
২৮ মে, ২০২৬ ০৫:০১ অপরাহ্ন

  

তাড়াশে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৪-০১-২০২১ ০২:২৭ অপরাহ্ন
তাড়াশে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

সোমবার (৪ জানুয়ারী) সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বর্ণাঢ্য র‌্যালি  উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা ছাএলীগের সভাপতি ইকবাল হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ আকাশের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন খান, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিদ্যুৎ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম প্রমুখ।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-০১-২০২১ ০২:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 427 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com