তাড়াশে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:২৪ পূর্বাহ্ন

  

তাড়াশে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৪-০১-২০২১ ০২:৩০ অপরাহ্ন
তাড়াশে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

আশরাফুল ইসলাম রনি:

সিরাজগঞ্জের তাড়াশে নুপুর খাতুন (১২) নামের এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 
সোমবার (৪ জানুয়ারি ) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মাদ্রাসা ছাত্রী ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে ও  হামকুড়িয়া দাখিল মাদ্রসার ৭ম শ্রেনীর ছাত্রী। 

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মাদ্রাসা ছাত্রী নুপুর খাতুন সন্ধ্যার পরে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আতœহত্যা করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক বলেন, নিহত মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-০১-২০২১ ০২:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 722 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com