শিরোনামঃ
আব্দুল জলিল ০৪-০১-২০২১ ১২:৫২ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধি ঃ
পাওনা টাকা চাইতে গিয়ে মারধোরের শিকার হয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিমান্ত বাজারের ডেকোরেটর ব্যাবসায়ী রিপন মিয়া(৪০)। তাকে ক্ষুর দিয়ে এলো এলোপাথাড়ি নাকে, মুখে, বুকে ও মাথায় আঘাত করে এবং বাটাম দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে যমুনাপাড়ার নজুরুলের দুই পুত্র গোলাম রাব্বি(২৫) ও ফয়সাল হক (১৯) । এই ঘটনায় রোববার দুপুরে দুইজনকে আসামী করে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী রিপন।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, রিপনের ডেকোরেটর থেকে দুই সপ্তাহ পূর্বে বাকিতে সাউন্ড সিস্টেম ভাড়া নেয় রাব্বি।
গত (২ জানুয়ারি) শনিবার সন্ধায় অভিযুক্তদের বাড়িতে পাওনা টাকা পাওয়ার আশ্বাস পেযে যান রিপন। কিন্তু টাকা না পরিশোধ না করলে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রিপনকে কিলঘুষি মেরে তাড়িয়ে দেয়।
রবিবার (৩ জানুয়ারি) সকাল ৯ টায় মারামারির ঘটনা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানোর জন্যে সিমান্ত বাজার গৌরাঙ্‘র সেলুনের সামনে পৌঁছান রিপন। এসময় ওৎ পেতে থাকা রাব্বি ও ফয়সাল রিপনের পথ রোধ করে অতর্কিতে তাকে ক্ষুর দিয়ে বুকে ও মাথায় এবং বাটাম দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। প্রত্যক্ষদর্শীরা আহত রিপনকে উদ্ধার করে কাজিপুর ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার অভিযোগ পাবার কথা স্বীকার করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com