কামারখন্দে ফেসবুকের কল্যাণে ঘর পেলেন ৯১ বছরের বৃদ্ধ জরিনা বেওয়া
২০ এপ্রিল, ২০২৬ ০৮:২৭ অপরাহ্ন

  

কামারখন্দে ফেসবুকের কল্যাণে ঘর পেলেন ৯১ বছরের বৃদ্ধ জরিনা বেওয়া

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৩-০১-২০২১ ০৭:১০ অপরাহ্ন
কামারখন্দে ফেসবুকের কল্যাণে ঘর পেলেন ৯১ বছরের বৃদ্ধ জরিনা বেওয়া

ভাঙ্গা ভেড়া মধ্য দিয়ে কনকনে ঠান্ডা বাতাস আর শীতে কাঁপতেন বৃদ্ধ জরিনা বেওয়া। এক মেয়ে সন্তান ও স্বামী মারা গেছে অনেক আগেই একাকী বসবাস করছিলেন জরিনা বেওয়া । অসহায় ভাবে জীবন চলছিল জড়িনা বেওয়ার। মামুন বিশ্বাস জানান আমাদের সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ মাধ্যমে জানতে পেয়ে ছুটে যায় জরিনা বেওয়াকে দেখতে। জরিনার অবস্থার কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহায়তার আবেদন করেছিলাম । সেই ফেসবুকের স্ট্যাটাস দেখে বৃদ্ধের সহায়তায় এগিয়ে আসেন আমার ফেসবুক বন্ধুরা । অর্থ সংগ্রহীত হয় ৬২ হাজার ৫০০ টাকা। মামুন বিশ্বাস নিজ উদ্যোগে রাশেদুলের সাহায্য নিয়ে বৃদ্ধের ঘরটি তৈরি করেন । সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত বানু আকন্দের স্ত্রী জরিনা৷ ঘরে কাজ সহ সব কিছুর কাজ শেষ করেন। আজ রবিবার জরিনা বেওয়াকে নতুন ঘরে তুলে দেন ও নগদ ১০ হাজার ৩০ টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন কামারখন্দ থানার ওসি কে এম রাকিবুল ইসলাম , মামুন বিশ্বাস, সাজিদ মুন,আব্দুল খালেক, রাশেদুল হাসান ও তার বন্ধুরা । সব কিছু পেয়ে খুশি বৃদ্ধ জরিনা । তিনি বলেন,বাবা এখন আর ঘরের মধ্য ঠান্ডা বাসাত ডুকে না, লেপ-তোশক এগুলো গায়ে দিয়ে শান্তিতে গুমাই। আগে অন্যর বাড়ী থেকে পানি আনতাম তোমারা টিবুয়েল দিলা এখন আমার আর পানির কষ্ট নাই। আমি সবার জন্য দোয়া করি বাবা। মানবতার ফেরিওয়ালা ও পাখি প্রেমিক মামুন বিশ্বাস বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে ভাল লাগে, আর এই মানুষ গুলোর পাশে দাঁড়ানো আমাদের সবার দ্বায়িত্ব।আজকে নতুন ঘর, কাপড়, শীতের পোশাক, লেপ তোশক,খাদ্যসামগ্রী সহ নগদ টাকা তুলে দিলাম জরিনা খালাকে অনেক ভাল লাগছে। একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি অনেক খুশি। আমি আমার অবস্থান থেকে শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি।


সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৩-০১-২০২১ ০৭:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 576 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com