শিরোনামঃ
দিলীপ গৌর ০৩-০১-২০২১ ০৭:১৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : এবারের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ চমক দেখিয়েছেন। ৩৮ জন কাউন্সিলরের মধ্যে তিনি ৮ নং ওয়ার্ড থেকে ২৮ ডিসেম্বর নির্বাচনে পাঞ্জাবী পার্কায় ভোট পেয়েছিলেন ২ হাজার ৩’শ ২২ ভোট। তার নিকটতম তিনজন প্রার্থী জামানত হারিয়েছে। ৮ নং ওয়ার্ড ছিল সবচেয়ে অবহেলিত এলাকা।
মাদকদের বিস্তার ছিল সবচেয়ে বেশি। নব নির্বাচিত কাউন্সিলর ঘোষণা দিয়েছিলেন, আমি নির্বাচিত হলে, এলাকায় যত সমস্যা আছে তা সমাধান করবো এবং এই এলাকায় কোন মাদক বিক্রেতা থাকবে না। এমন প্রতিশ্রæতির কারণেই এলাকার মানুষ তাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তিনি জানান, জনগণই সকল ক্ষমতার উৎস। আমি আমার এলাকার মানুষের কাছে ঋণী। তাই এলাকার মানুষকে সাথে পাশে নিয়েই আমি কাজ করবো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com