কাজিপুরে প্রতিষ্ঠানের গাছ কাটার সংবাদে তোলপাড়ঃ তদন্দ শুরু
০৭ মে, ২০২৬ ০৮:৪৩ পূর্বাহ্ন

  

কাজিপুরে প্রতিষ্ঠানের গাছ কাটার সংবাদে তোলপাড়ঃ তদন্দ শুরু

আব্দুল জলিল
০৩-০১-২০২১ ০৪:৩৯ অপরাহ্ন
কাজিপুরে প্রতিষ্ঠানের গাছ কাটার সংবাদে তোলপাড়ঃ তদন্দ শুরু

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরশিভাঙ্গা বুজরক আলী বেগম ময়না (বিএবিএম) উচ্চ বিদ্যালয় এ্যাণ্ড কলেজের গাছ কাটার সংবাদে প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। গতকাল (২ জানুয়ারি)  সিরাজগঞ্জকণ্ঠে ও কালেরকণ্ঠ অনলাইনে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সেই  সংবাদের ভিত্তিতে (৩ জানুয়ারি) রবিবার সকালে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ঘটনা তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে লিখিত নির্দেশ দেন। নির্দেশ পেয়েই রবিবার দুপুরে ঘটনাস্থল ওই শিক্ষা প্রতিষ্ঠানে যান মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আরা ও একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।  মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আরা জানান, ‘ঘটনার তদন্তে গাছ কাটার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে আমি লিখিত আকারে রিপোর্ট দেবো। ”

 এদিকে কোন আনুষ্ঠানিক অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটার ঘটনায় এলাকার সচেতন মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। 

 

উল্লেখ্য কোন প্রকার সরকারি অনুমতি ছাড়া বরশিভাঙ্গা বুজরক আলী বেগম ময়না (বিএবিএম) উচ্চ বিদ্যালয় এ্যাণ্ড কলেজের পাঁচটি মেহগনি গাছ বিক্রি করেন কলেজের অধ্যক্ষ। শনিবার (০২ জানুয়ারি) সকালে  ওই বিক্রিকৃত গাছগুলো কাটার কাজ শুরু করেন গাছের ক্রেতা  সাইফুল ইসলাম।


আব্দুল জলিল ০৩-০১-২০২১ ০৪:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 398 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com