শেষ হলো বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
১৮ এপ্রিল, ২০২৬ ০১:০১ পূর্বাহ্ন

  

শেষ হলো বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

আব্দুল জলিল
০৩-০১-২০২১ ০৪:২৩ অপরাহ্ন
শেষ হলো বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

স্টাফ রিপোর্টারঃ প্রগতিশীল ও সুস্থ্য ধারার সংস্কৃতি বিকাশের দৃঢ় প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব সমাপ্ত হয়েছে।

শনিবার (২ জানুয়ারী) রাতে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাবান মাহমুদ। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুল বারী শেখ, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মমিন বাবু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক দিলীপ গৌর এবং বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।

আলোচনা পর্বে বক্তারা বলেন, প্রগতিশীল ও সুস্থ্যধারার সংস্কৃতির বিকাশে বঙ্গমাতা সাংষ্কৃতিক জোট কাজ করে যাবে। আলোচনা শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ শাহ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।

 বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস। সভাপতিত্ব করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আনিসুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজীব, কেরানীগঞ্জ শাখার সভাপতি চাঁন মিয়া শিকদার, সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা খ.ম আখতার হোসেন, উপদেষ্টামন্ডলীর সদস্য অনু সরকার, সূর্য বারী, নবী নেওয়াজ খান বিনু, মাহমাদুল হাসান লালন, আতাউর রহমান বরাত, সুলতানা রাজিয়া মিলন, নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল আলীম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক উত্তম কুমার, সাংষ্কৃতিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম ডাবলু, অর্থ সম্পাদক শাহেদ সেলিম, প্রচার সম্পাদক রাজীব আহম্মেদ, দপ্তর সম্পাদক আশিক আবেদীন, ধর্ম বিষয়ক সম্পাদক বি এম মামুন, নির্বাহী সদস্য সঞ্জীব সরকার, সোহেল রানা বিপ্লব, আরিফুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন অনু সরকার, সূর্য বারী, নবী নেওয়াজ খান বিনু, মেহেদী পারভেজ, মঞ্জুরুল ইসলাম ডাবলু, শাহেদ সেলিম, আশিক আবেদীন, মনিকা ইয়াসমিন, সিজা, শান্তা সুমি, বহ্নিসহ সংগঠনের শিল্পীবৃন্দ। কবিতা আবৃতি করেন সুলতানা রাজিয়া মিলন।

দ্বিতীয় দিন শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উৎসবের দ্বিতীয় দিনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ” একজন মহান পিতা ” প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা খ.ম আখতার হোসেন, নবী নেওয়াজ খান বিনু, নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুন ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনিসুর রহমান।


আব্দুল জলিল ০৩-০১-২০২১ ০৪:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 466 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com