বেলকুচি পৌর নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে বিভিন্ন ওয়ার্ডে আশানূর বিশ্বাসের গণসংযোগ
২৩ এপ্রিল, ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন

  

বেলকুচি পৌর নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে বিভিন্ন ওয়ার্ডে আশানূর বিশ্বাসের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৩-০১-২০২১ ০১:৫৭ অপরাহ্ন
বেলকুচি পৌর নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে বিভিন্ন ওয়ার্ডে আশানূর বিশ্বাসের গণসংযোগ
জহুরুল ইসলাম: আসন্ন সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনে  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেগম আশানূর বিশ্বাস নৌকার বিজয় উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছে। শনিবার (২ জানুয়ারী) বিকাল থেকে রাত প্রর্যন্ত বেলকুচি পৌর সভার বিভিন্ন  ওয়ার্ডে গণসংযোগ করছেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামানিকের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খানের সভাপতিত্ব বক্তব্য রাখেন বেলকুচি পৌর সভার মেয়র প্রার্থী বর্তমান মেয়র বেগম আশানূর বিশ্বাস। তিনি বলেন,আমি সুদীর্ঘ পাঁচ বছর আপনাদের মেয়র ছিলাম পুনরায় মেয়র প্রার্থী আমার সকল ভুলক্রটি ক্ষমা করে বেলকুচি পৌর সভার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করারর অনুরোধ করেণ। এই সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহম্মদ আলী আকন্দ সহ বিভিন্ন ওয়ার্ডের  সমর্থকগণ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-০১-২০২১ ০১:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 505 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com