না ফেরার দেশে সলঙ্গার রাজা
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০২-০১-২০২১ ০৯:১৩ অপরাহ্ন
|
|
না ফেরার দেশে সলঙ্গার রাজা
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদর কুঠিপাড়ার মরহুম ডাঃ আবুল কাশেমের ছেলে রেজাউল করিম রাজা (৫৫) আজ শনিবার ( ২ জানুয়ারী) না ফেরার দেশে চলে গেলেন। শনিবার সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।(ইন্না লিল্লাহি------- রাজেউন)। বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, স্ত্রী, ভাই বোন, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর সহ আরও অনেকে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০২-০১-২০২১ ০৯:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 664 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ