শিরোনামঃ
দিলীপ গৌর ০২-০১-২০২১ ০৬:২২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : গতকাল ১ জানুয়ারী শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে উপজেলা বিএনপি’র আহবায়ক প্রফেসর ড.এমএ মুহিতের নিজ বাসভবনে উপজেলা ছাত্রদলের আয়োজনে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।
কর্মসুচির মধ্যে ছিলো সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল সাড়ে ৮ টায় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ-মামুন-জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আরিফুজ্জামান আরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পদাক আমির হোসেন সবুজ,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পদাক রেজাউল ইসলাম রাজা, পৌর বিএনপি নেতা খন্দকার মাসুদ রানা, সাকিক চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে কেক কাটা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com