কামারখন্দে বীর মুক্তিযোদ্বা লিয়াকত আলী খাঁনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০২-০১-২০২১ ০৬:২৯ অপরাহ্ন
|
|
কামারখন্দে বীর মুক্তিযোদ্বা লিয়াকত আলী খাঁনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সিরাজগঞ্জের কামারখন্দে বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খাঁন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গত শুক্রবার (১লা জানুয়ারী ২০২১) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের তার নিজ বাড়ীতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। পরে তার গ্রামের বাড়ী কামারখন্দ উপজেলার বাগবাড়ী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে উপজেলা প্রশাসন। বাদ এশা একই স্থানে জানাযা শেষে বাগবাড়ী কেন্দ্রীয় কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সহ অনেক আত্মীয়স্বজন রেখে যান।
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০২-০১-২০২১ ০৬:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 399 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ