শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-০১-২০২১ ০৫:২৪ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: ৩০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নির্বাচনে বিএনপি মনােনীত মেয়র প্রার্থী হাজী আলতাফ হােসন প্রামনিক ইচ্ছাকৃত ভাবে মনােনয়ন পত্র ভুল করে জমা দিয়েছেন বলে বিএনপি নেতারা লিখিত অভিযােগ করেছেন। শনিবার (২ জানুয়ারি) দুপুরে বেলকুচি মডেল ডিগ্রী কলেজে এক সংবাদ সম্মলনে উপজেলা বিএনপির এক অংশের নেতারা এই অভিযাগ করেন। এদিকে এঘটনার পর বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিকৃয়া দেখা দিয়েছে।
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান সরকার বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের মাধ্যমে হাজী আলতাফ হােসন প্রামানিক উপজলা বিএনপির সদস্য সচিব বনি আমিন ও বিএনপি নেতা মজনু খানের যােগসাজসে বিএনপির কেদ্রীয় কমিটি থেকে মনােনয়ন নেয়। পরবর্তীতে ৩০ লাখ টাকার বিনিময়ে ইচ্ছাকৃত ভাবে মনােনয়ন পত্র ভুল করে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।
পরবর্তীতে তিনি আপীল পর্যন্ত করেননি। এটি পূর্ব পরিকল্পিত। এতে দলের ভাবমুর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। বেলকুচিতে বিএনপির রাজনীতি সংকটাপন হয়ে পড়েছে। বিষয়টি সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেদ্রীয় কমিটির প্রতি আহবান জানানো হয়েছে। এব্যাপারে বিএনপি মনােনীত মেয়র প্রার্থী হাজী আলতাফ হােসন প্রামনিক জানান, আমার একটি মামালার তথ্য ভুল ক্রকে উল্লেখ করা ছিলো না। তবে পরবর্তীতে আপিলের বিষয়ে নানা বিধি চাপ থাকায় আপিল করতে পারি নাই।
তিনি আরো বলেন, আজ যারা সংবাদ সম্মেলন করছেন তাদের উপজেলা বিএনপির কমিটির মূল দ্বায়িত্বে নেই। এব্যাপারে বেলকুচি উপজেলা বিএনপির নব্য আহ্বায়ক কমিটির সদস্য সচিব বনি আমিন বলেন, দলে প্রার্থী না থাকার কারনে আলতার হোসেন ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে আসে। আমরা এব্যাপারে আগামী ৬ জানুয়ারী আলোচনার কথা রয়েছে। কেন তিনি নির্বাচেন অংশ নিতে পারলেন না আর কেন তিনি আপিল করলেন না তার কারন জানতে চাওয়া হবে। আর আজ যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে সংবাদ সম্মেলন করেছেন সে বিষয়েও আলোচনা ও জবাব চাওয়া হবে।
সকালে উপজেলা বিএনপির একঅংশে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করীম, হাফিজুর রহমান, হেলাল উদ্দিন প্রামনিক, পৌর বিএনপির সাবেক আহবায়ক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক মােয়াজ্জেম হােসন কিবরিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মােখলেসুর রহমান সহ যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com