তাড়াশে আগুনে পোড়া আহত ব্যাক্তির পাশে চেয়ারম্যান বাবুল
২৪ এপ্রিল, ২০২৬ ০৩:০৮ পূর্বাহ্ন

  

তাড়াশে আগুনে পোড়া আহত ব্যাক্তির পাশে চেয়ারম্যান বাবুল

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০২-০১-২০২১ ০৪:৫০ অপরাহ্ন
তাড়াশে আগুনে পোড়া আহত ব্যাক্তির পাশে চেয়ারম্যান বাবুল
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়নের (নবগঠিত পৌরসভা) কোহিত গ্রামে আগুনে পোড়া আহত জহুরা খাতুনের পাশে মানবিক সাহায্য নিয়ে হাজির ইউপি চেয়ারম্যান মো: বাবুল শেখ। অগ্নিদগ্ধ জহুরা খাতুন কোহিত গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী। শনিবার (২ জানুয়ারি) বিকালে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল শেখ তার বাড়িতে গিয়ে চিকিৎসার খোজ-খবর নেন এবং শুকনা খাবার চাউল,ডাউল,চিনি,আটা, চিরা,সয়াবিন তেল, লবণ, কম্বল ও নগদ টাকা তার পরিবারের হাতে তুলে দেয়। এ সময় ইউপি সদস্য বাচ্চু সরকাররসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বাবুল শেখ বলেন, জহুরা খাতুন আগুনে পুড়ে মৃত্যুর সঙ্গে পান্জা লড়ছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের নির্দেশ ক্রমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ কৃত দুইটি কম্বল,দুই প্যাকেট শুকনো খাবার সহ নিজস্ব ভাবে নগদ অর্থ তুলে দিলাম। তিনি আরো বলেন, পুড়ে যাওয়া জহুরা খাতুনের অবস্হা খুব খারাপ। আমার খুব কষ্ট হয়েছে চোখের পানি ধরে রাখতে। আল্লাহ পাকের নিকট সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০২-০১-২০২১ ০৪:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 363 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com