না ফেরার দেশে কাজিপুরের বলাই
০৫ জুন, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

  

না ফেরার দেশে কাজিপুরের বলাই

আব্দুল জলিল
০২-০১-২০২১ ০৪:১৪ অপরাহ্ন
না ফেরার দেশে কাজিপুরের বলাই

স্টাফ রিপোর্টারঃ যাদের অনেকেই আছে তাদেরই অনেকের মেলেনা চিকিৎসা সেবা আর তো সামান্য বলাই! ও মরে বেঁচে গেছে।’ এভাবেই বলছিলেন অশীতিপর বৃদ্ধ আ.লীগ নেতা (নামটা বলতে চাননি)

মারা গেছেন আ.লীগ অন্তঃপ্রাণ বলাই ওরফে বলাই পাগলা। সেই আশির দশকের গোড়ার দিকে কাজিপুরের পথে প্রান্তরে ঘুরে বেড়ানো বলাই আর নেই। নতুন বছরের প্রভাত দেখে তিনি চলে গেলেন না ফেরার দেশে। জানি তার মৃত্যুতে কান্নার কেউ নেই। যেমন ছিলোনা তার খোঁজ খবর নেবারও কেউ। গত মাসে এ নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম। কেউ কেউ তখন খোঁজ নিয়েছিলো্, কেউ তার পাশে বসে ছবিও তুলেছিলো্। হয়তো কিছু সহায়তাও মিলেছিলো।কিন্তু দুঃখ-ব্যাধি যার হৃদয়রাজ্য জুড়ে সেকি ওই সেবায় সেরে ওঠে!

 অবশেষে আজ শনিবার (২ জানুয়ারি) ভোরে কাজিপুর উপজেলার সিমান্তবাজার এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 বলাই কাজিপুরে আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের মিছিল হলেই সবার আগে তিনি থাকতেন। হাতে কখনো জাতীয় পতাকাও দেখা গেছে। সবার দয়া দাক্ষিণ্যেই পরিচয়হীন এই চিরকুমার পাগলের দিন চলে যেতো। গত কয়েকমাস যাবৎ তিনি অসুস্থ্য ছিলেন। অবশ্য তার মৃত্যুতে শোক জানাবার মানুষ থাকবেনা এটাই নিয়তি। তারপরেও যতদিন ছিলেন আ.লীগের নেতাকর্মিদের ও সাধারণ মানুষের দানেই তিনি দিন গুজরান করেছেন।

 বিদায় বলাই। ওপারে ভালো থাকবেন আপনি।... 

 


আব্দুল জলিল ০২-০১-২০২১ ০৪:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 448 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com