শিরোনামঃ
আব্দুল জলিল ০২-০১-২০২১ ০৩:৩৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে বরশিভাঙ্গা বুজরক আলী বেগম ময়না (বিএবিএম) উচ্চ বিদ্যালয় এ্যাণ্ড কলেজ মাঠের প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৫টি মেহগনি গাছ কর্তন করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সভাপতি নিজেরাই ওই গাছ বিক্রি করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন।
শনিবার (০২ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছগুলোর একটি গতকাল শুক্রবার সন্ধ্যায় কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। অন্য চারটি কাটার কাজ এখনো চলছে।
এসময় ওই গাছ ক্রয়কারী বগুড়া জেলার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘ ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কমিটির লোকজনের উপস্থিতিতে আমি গাছগুলো ক্রয় করেছি। গাছের মূল্য দেড় লক্ষ নির্ধারণ করেছেন তারা। আমি এরই মধ্যে ষাট হাজার টাকা পরিশোধ করে গাছ কাটা শুরু করেছি।
ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবিউল ইসলামের সাথে এ ব্যাপারে কথা বলতে চাইলে তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন। এসময় তিনি সাংবাদিককে কোন তথ্য দেবেন বলে সাফ জানিয়ে দেন।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘বিদ্যালয়ের গাছ বিক্রি করা বা কাটার এখতিয়ার তাঁদের নেই। গাছ কাটা বা বিক্রি করতে হলে উপজেলা কমিটির সভাপতি ইউএনও'র অনুমতি নিতে হবে। তারা অবৈধভাবে গাছ বিক্রি করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ‘
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com