উল্লাপাড়ায় ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০২-০১-২০২১ ০৮:৩৬ পূর্বাহ্ন
|
|
উল্লাপাড়ায় ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
শুক্রবার (১ জানুয়ারি) ইংরেজি নববর্ষ ২০২১ উপলক্ষে উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকারের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেছেন। ইউপি চেয়ারম্যানের এই ব্যতিক্রম উদ্যোগে সবাই ইতিবাচক হিসেবে দেখছেন। ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকারের বাসভবন কোনাগাঁতী ৪ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী রাওমী সুমাইয়া,ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া ও তার সহধর্মিণী খনা খাতুন , ইউপি সদস্য আব্দুর রব প্রমূখ।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-০১-২০২১ ০৮:৩৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 407 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ