উল্লাপাড়ায় স্বাস্থ্য বিধি মেনে নতুন বই বিতরণ অনুষ্ঠিত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শুক্রবার (১ জানুয়ারি) সীমিত আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই তুলে দেওয়া হয়। সকালে উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলে শিক্ষার্থীদের মধ্যে ২০২১ শিক্ষাবর্ষের বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক সাইদুর রহমান, কমলেশ বাগচি, জহুরুল ইসলাম, স্বপ্না রানী সরকার, ফিরোজা সুলতানা ও জাহিদুল ইসলাম। প্রতি শ্রেণির স্বল্প সংখ্যক শিক্ষার্থীদের হাতে উদ্বোধনী অনুষ্ঠানে বই তুলে দেওয়া হয়। শুক্রবার উল্লাপাড়ার মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ, ঝিকিড়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয় ও প্রাইমারি স্কুল, বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অপর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছোট আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।