শিরোনামঃ
আব্দুল জলিল ০১-০১-২০২১ ০৩:১৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ শাহ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজীব, কেরানীগঞ্জ শাখার সভাপতি চাঁন মিয়া শিকদার, সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা খ.ম আখতার হোসেন, উপদেষ্টামন্ডলীর সদস্য অনু সরকার, সূর্য বারী, নবী নেওয়াজ খান বিনু, মাহমাদুল হাসান লালন, আতাউর রহমান বরাত, সুলতানা রাজিয়া মিলন, নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল আলীম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক উত্তম কুমার, সাংষ্কৃতিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম ডাবলু, অর্থ সম্পাদক শাহেদ সেলিম, প্রচার সম্পাদক রাজীব আহম্মেদ, দপ্তর সম্পাদক আশিক আবেদীন, ধর্ম বিষয়ক সম্পাদক বি এম মামুন, নির্বাহী সদস্য সঞ্জীব সরকার, সোহেল রানা বিপ্লব, আরিফুল ইসলাম, বগুড়ার ধুনট শাখার সভাপতি প্রভাষক ও কবি রাজিব জামান,মনন সাহিত্য সংগঠনের সভাপতি কবি মোকলেছুর রহমান আরজু, মাইজবাড়ি ইউনিয়ন কমিটির মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক আব্দুল কাদের, গান্ধাইল ইউনিয়ন শাখার সভাপতি জুয়েল শেখ প্রমূখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন অনু সরকার, সূর্য বারী, নবী নেওয়াজ খান বিনু, মেহেদী পারভেজ, মঞ্জুরুল ইসলাম ডাবলু, শাহেদ সেলিম, আশিক আবেদীন, মনিকা ইয়াসমিন, সিজা, শান্তা সুমি, বহ্নিসহ সংগঠনের শিল্পীবৃন্দ। কবিতা আবৃতি করেন সুলতানা রাজিয়া মিলন। সঞ্চালনায় ছিলেন নীলা রহমান ও নবী নেওয়াজ খান বিনু।
উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (১ জানুয়ারী) আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'একজন মহান পিতা' প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com