বেলকুচিতে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-০১-২০২১ ০৯:৩৮ পূর্বাহ্ন
|
|
বেলকুচিতে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীকে হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মলেন করেছেন বেলকুচি পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পর বেলকুচি পৌরসবার চন্দনগাঁতী কালিবাড়ী এলাকায় স্বতন্ত্রপ্রার্থী সাজ্জাদুল হক রেজা এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৬ জানুয়ারী আসন্ন বেলকুচি পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী বেগম আশানুর বিশ্বাসের পৌর এলাকার চন্দনগাঁতী কালিবাড়ী নির্বাচনী জনসভার আয়োজন করে। এসময় তার স্বামী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সাহেবের নেতৃত্বে তার ছেলে দৌলতপুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাজুক বিশ্বাস ও মিঠু বিশ্বাস আমার নির্বাচনী ক্যাম্পের পাশে আমার কর্মী হাফিজুর রহমানের মটর সাইকেল লাথি মেরে ফেলে দেয় ও তাকে মারপিট করে। সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আমি এই ন্যাকারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষন করছি সুষ্ঠু নির্বাচনের লক্ষে ঘটনায় সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০১-২০২১ ০৯:৩৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1089 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ