চাঁপাইনবাবগঞ্জে জরুরি সেবার গাড়ি উদ্বোধন করলেন ডিআইজি
২২ এপ্রিল, ২০২৬ ০৮:৪৫ পূর্বাহ্ন

  

চাঁপাইনবাবগঞ্জে জরুরি সেবার গাড়ি উদ্বোধন করলেন ডিআইজি

নিউজরুম
২৬-১২-২০২০ ১০:১৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে জরুরি সেবার গাড়ি উদ্বোধন করলেন ডিআইজি

জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে যেসব পুলিশি সহায়তার অনুরোধ আসবে তার জন্য একটি গাড়ির উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।

এ সময় তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা প্রদান করে চলেছে বাংলাদেশ পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯৯৯-এর জন্য নির্ধারিত গাড়ির কার্যক্রম চালু হওয়ায় এখন থেকে এই জেলার মানুষ আরও বেশি দ্রুততার সাথে সেবা পাবেন।

এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) টিএম মোজাহিদুল ইসলাম, পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড ট্রাফিক) আবদুস সালাম, পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) বেলায়েত হোসেন, পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের এসপি এএইচএম আবদুর রাকিব উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


নিউজরুম ২৬-১২-২০২০ ১০:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 319 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com