এক সপ্তাহ পর করোনায় মৃত্যু নেই রাজশাহী বিভাগে
২২ এপ্রিল, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন

  

এক সপ্তাহ পর করোনায় মৃত্যু নেই রাজশাহী বিভাগে

নিউজরুম
২৪-১২-২০২০ ০৪:৫৪ অপরাহ্ন
এক সপ্তাহ পর করোনায় মৃত্যু নেই রাজশাহী বিভাগে

 এক সপ্তাহ পর রাজশাহী বিভাগে বুধবার করোনায় কারও মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত ৩৬৪ জনের প্রাণ নিয়েছে করোনা। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২২২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৫ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার বিভাগে নতুন ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪৫ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ১৩৪ জন। এদের মধ্যে ২১ হাজার ৮৬৮ জন সুস্থ হয়েছেন।


নিউজরুম ২৪-১২-২০২০ ০৪:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 298 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com