চাঁপাইনবাবগঞ্জে পিস্তল গুলিসহ গ্রেপ্তার ১
০৭ মে, ২০২৬ ০৫:৩৪ অপরাহ্ন

  

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল গুলিসহ গ্রেপ্তার ১

নিউজরুম
২৪-১২-২০২০ ০৪:০৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পিস্তল গুলিসহ গ্রেপ্তার ১

 চাঁপাইনবাবগঞ্জের চামা বাজার এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বুধবার রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জের চামা বাজার কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন, ভোলাহাট উপজেলার বড়গাছী গ্রামের হারান আলীর ছেলে শ্যামল মিয়া (৩৮)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুস শাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী শ্যামলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্যামল পিস্তল কেনাবেচার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।


নিউজরুম ২৪-১২-২০২০ ০৪:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com