রাজধানীতে ৬০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ
২২ এপ্রিল, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন

  

রাজধানীতে ৬০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ

নিউজরুম
২৩-১২-২০২০ ০৮:১৭ অপরাহ্ন
রাজধানীতে ৬০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ

 রাজধানীর গুলিস্তান ও কোনাপাড়া এলাকায় ৬০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই কোকেন জব্দ করা হয়। এ সময় এই চোরাকারবারি চক্রের ছয় সদস্যকে আটক করে র‌্যাবের এলিট ফোর্স। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

মেজর শাহরিয়ার বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে একইসঙ্গে পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে দুই কেজি কোকেনসহ ছয় জনকে আটক করা হয়েছে। আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো যাবে না।’

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান তিনি।


নিউজরুম ২৩-১২-২০২০ ০৮:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 311 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com