পেলের রেকর্ডে ভাগ বসালেন মেসি
২৭ এপ্রিল, ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন

  

পেলের রেকর্ডে ভাগ বসালেন মেসি

নিউজরুম
২০-১২-২০২০ ০৮:১৬ অপরাহ্ন
পেলের রেকর্ডে ভাগ বসালেন মেসি

 লিওনেল মেসি ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন। ভবিষ্যতে হয়তো আরও বহু রেকর্ড গড়বেন। এরই মধ্যে আরেকটি রেকর্ড নিজের করে নেওয়ার পথে এগিয়ে গেলেন। শনিবার রাতে লা লিগার ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে গোল করে বসলেন ফুটবল কিংবদন্তি পেলের পাশে। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন যৌথভাবে তাদের।

ব্রাজিলিয়ান কিংবদন্তি স্বদেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন পেলে। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই তার রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন তারকা মেসি। আগের ম্যাচেই ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে স্পর্শ করার সুযোগ এসেছিল। যদিও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বার্সেলোনা অধিনায়ক।

শনিবার ক্যাম্প ন্যুয়ে ভালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি পেয়েও হাতছাড়া হতে বসেছিল সুযোগ। গোলকিপার ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছিলেন মেসির শট। কিন্তু ফিরতি বলে তৎপর জর্দি আলবার ক্রস থেকে আবার সুযোগ আসে। এবার হেডে ঠিকই জাল খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। আর এতেই বহু দশক ধরে পেলের অধরা রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন কিংবদন্তি।


নিউজরুম ২০-১২-২০২০ ০৮:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 238 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com