শিরোনামঃ
নিউজরুম ২০-১২-২০২০ ০৯:৫৫ অপরাহ্ন |
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজপাড়া থানা পুলিশ রাব্বি হোসেন (২২) কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, রফিকুল ইসলাম (৩২) কে ৩.৫ গ্রাম হেরোইন সহ আটক করে।
মতিহার থানা পুলিশ হাসান (৩৩) কে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করে ও ডিবি পুলিশ মাসুদ রানা (৩২) কে ২৫ গ্রাম হেরোইন, সোহেল রানা (৩৪) কে ৩০ পিচ Tapentadol সহ আটক করে, শফিকুল ইসলাম (১৯), জীবন (১৯) কে ২০ গ্রাম হেরোইন সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com