শীতবস্ত্র নিয়ে শহীদ জলিল শাহ্’র স্ত্রীর পাশে আসাদ
২২ এপ্রিল, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন

  

শীতবস্ত্র নিয়ে শহীদ জলিল শাহ্’র স্ত্রীর পাশে আসাদ

নিউজরুম
১৩-১২-২০২০ ১০:০৪ অপরাহ্ন
শীতবস্ত্র নিয়ে শহীদ জলিল শাহ্’র স্ত্রীর পাশে আসাদ

 রাজশাহী শহরের তালাইমারী বাদুড়তলা এলাকায় বীর মুক্তিযোদ্ধা শহীদ জলিল শাহ্’র বিধবা স্ত্রী আনেয়ারা বেগমের সাথে দেখা করতেন গিয়েছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ। শনিবার বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমে এই শহীদ বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর মানবেতর জীবনযাপনের প্রতিবেদন দেখে তিনি শীতবস্ত্র নিয়ে আনেয়ারা বেগমের বাসায় যান।
এসময় আসাদ বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা জলিল শাহ্’র নিজের দু-তলা বাড়ি রয়েছে। কিন্তু অজানা কারণে এই বীর শহীদের স্ত্রীর ঠিকানা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের জায়গায়। নিজ বাড়ি থেকে অনেক আগেই বিতাড়িত হয়ে পদ্মা নদীর বাঁধের ধারে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ছোট একটি কুঁড়েঘরে বাস করছেন তিনি। এই বীর শহীদ পরিবারে পাশে দাঁড়ায়নি কেউ। তাদের ত্যাগের বিনিময়ে দেশ পেয়ে আমরা এবার প্রতিদানস্বরুপ তাদেরও নিজ বাড়ি হতেও তাড়িয়েছি।
আসাদ আরো বলেন, আনেয়ারা বেগমের আক্ষেপ, ৪০ বছর ধরে বিভিন্ন টেলিভিশন তার স্বাক্ষাৎকার নিয়ে যায় এবং পাশে থাকার অঙ্গিকার করে। তারপর আর কোন খোঁজ থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। কিন্তু এই শহীদ পরিবারটি একটি অংশও কোন সুযোগ সুবিধা পায়নি।
বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর এই বীর মুক্তিযোদ্ধা শহীদের স্ত্রীর হাতে তখন দুই হাজার টাকা দিয়ে বলেছিলেন “আপনাদের ঋণ আমি কখনও শোধ করতে পারব না।” অথচ এই বীর শহীদের স্ত্রী খেয়ে না খেয়ে দিন পার করছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খুব দ্রুত পদক্ষেপ নিয়ে এই আশা করি এবং আমি যেভাবে পারি তার পাশে থাকব।
এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সম্পাদক উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিক, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক শরিফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুস সালাম।


নিউজরুম ১৩-১২-২০২০ ১০:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 414 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com