শিরোনামঃ
নিউজরুম ১২-১২-২০২০ ০৯:৪১ অপরাহ্ন |
রাজশাহীর বাঘায় দিন যতোই অতিবাহিত হচ্ছে ততোই জমে উঠছে আড়ানী পৌর-নির্বাচনী প্রচারনা। এখানে সরকারি দল থেকে মোট ৮ জন মনোনয়ন প্রত্যাশা করলেও এখন পর্যন্ত ৪ জন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় ফরম উত্তোলন এবং জমা দিয়েছেন বলে জানা গেছে।
এরা হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান সাইদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মুক্তার আলী এবং উদিয়মান তরুণ ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পী।
আড়ানী পৌর এলাকার সরকার দলীয়রা জানান, এখানে আগামি ১৬ জানুয়ারি মাসে আসন্ন পৌর নির্বাচন সামনে রেখে সরকারি দলের পক্ষ থেকে যে ৮ জন দলীয় মনোনয়ন নিতে উৎসাহ দেখিয়েছেন। তারমধ্যে যে চার জনের পাওয়ার সম্ভাবনা রয়েছে, মূলত তারাই ইতোমধ্যে দলীয় ফরম উত্তোলন এবং জমা দিয়েছেন। এদিক থেকে আলোচনায় রয়েছেন বর্তমান মেয়র মুক্তার আলী ও পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পী বলে অনেকেই মন্তব্য করেন।
শুক্রবার দুপুরে বাপ্পী তার ফেসবুক পেইজে ছবিসহ লিখেছেন, মহান আলল্লাহ তায়ালার অশেষ রহমতে, আড়ানী পৌরবাসীর দোয়া সাথে নিয়ে আজ নৌকা প্রতীকের জন্য মনোনয়ন পত্র উত্তোলন ও জমাদান করলাম।
আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ আড়ানী পৌর ছাত্রলীগের অসংখ্য দলীয় নেতা-কর্মী।
অপরদিকে অসমাপ্ত কাজ বাস্তবায়নের লক্ষে আরেকবার দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছে মেয়র মুক্তার আলী। তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে এক সাক্ষাত করে বলেছেন, আমার উন্নয়ন দৃশ্যমান। আমি আড়ানী পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে গত ৫ বছরে অসংখ্য উন্নয়ন করেছি এবং বেশ কিছু উন্নয় প্রকল্প প্রকৃয়াধীন রয়েছে। দল যদি আমাকে আরেকবার মনোনয়ন দেয় তাহলে আমি আমার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবো।
অন্যদিকে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় মনোনয়ন প্রতাশা করে বসে আছেন দলের আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান সাইদ ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।
তবে কে পাবেন নৌকার টিকিট এ নিয়ে চলছে কর্ম এবং ভাগ্য পরীক্ষার খেলা। শেষ পর্যন্ত যদি প্রার্থী বাছায়ে ভুল না হয় তাহলে এখানে আবারও নৌকা প্রতীক বিজয়ী হবে বলে মন্তব্য করেন স্থানীয় লোকজনসহ দলের তৃণমূলের কর্মী-সমর্থকরা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com