ভারতে অক্সফোর্ড ভ্যাকসিন অনুমোদনের আবেদন
২৭ এপ্রিল, ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন

  

ভারতে অক্সফোর্ড ভ্যাকসিন অনুমোদনের আবেদন

নিউজরুম
০৭-১২-২০২০ ০৭:১১ অপরাহ্ন
ভারতে অক্সফোর্ড ভ্যাকসিন অনুমোদনের আবেদন

ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। রবিবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ভারতে তাদের টিকার জরুরি অনুমোন চাওয়ার একদিনের মাথায় টিকার অনুমোদন চাইল সিরাম।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, করোনা মহামারিতে চিকিৎসাসেবায় জরুরি ব্যবহার এবং টিকার প্রতি মানুষের ব্যাপক আগ্রহের প্রসঙ্গ উল্লেখ করে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ মহাপরিচালক (ডিজিসিআই) বরাবর জরুরি অনুমোদনের আবদেন করেছে সিরাম।

সম্প্রতি বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে বাহরাইন। এর আগে প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন চেয়ে ফাইজারই প্রথম এ ধরনের আবেদন করে।

ভারতের বিভিন্ন অঞ্চলে অক্সফোর্ডের করোনা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। পুনেভিত্তিক সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এই ট্রায়াল পরিচালনা করছে। এতে সহায়তা করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর)।

এর আগে বুধবার মার্কিন সংস্থার তৈরি এই টিকার জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছিল যুক্তরাজ্য সরকার। একদিন পর বৃহস্পতিবার দেশে এসে পৌঁছায় ফাইজারের টিকা। এ বিষয়ে ফাইজার কিংবা যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের আট লাখ ডোজ টিকা হাতে এসে পৌঁছাবে এবং হাতে আসা মাত্রই এর প্রয়োগ শুরু হবে।


নিউজরুম ০৭-১২-২০২০ ০৭:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 355 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com