শিরোনামঃ
নিউজরুম ০৭-১২-২০২০ ০৮:৪৬ অপরাহ্ন |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা এবং মুক্তিযুদ্ধ, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনতাবিরোধী হীন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল রাজশাহী। রাজশাহী মহানগরীসহ ৯টি উপজেলা ও বিভাগের ৮টি জেলায় রবিবার একযোগে দিনব্যাপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে আয়োজিত বিক্ষোভ মিছিলে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা ও কর্মীরা অংশগ্রহণ করে। এসময় রাজশাহীর রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ : কুমারপাড়ায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ভাস্কর্য ভেঙ্গে বাঙ্গালীর হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। বিষয়টি বঙ্গবন্ধুর অপমান নয়, বিষয়টি একটি আদর্শ ও চেতনাকে লাঞ্চিত করা। স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের নাম শুনলে তাদের গাত্রদাহ হয়। মূর্খের দল জানে না কোটি কোটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু আছে, তা ভাঙ্গবি কি করে? তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা কোন বিষয় নয়, তারা আমাদের প্রিয় মাতৃভূমিকে টুকরো টুকরো করতে চায়। তারা লাল-সুবজের পতাকা ও দেশের মানচিত্রকে খুবলে খেতে চায়। তিনি হুশিয়ারি করে বলেন, তারা ভিমরুলের চাকে ঢিল মেরেছেন, সহ্য করতে পারবেন না। মুজিব আদর্শের একটি কর্মী বেঁচে থাকতে আপনাদের এহেন হীন উদ্দেশ্য বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না।
ডাবলু সরকার বলেন, তারেক রহমান ও জামায়াত-বিএনপি’র মদদে মৌলবাদী জঙ্গিগোষ্ঠি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বাংলার মাটিতে তাদের এই অপতৎতরতা কোনদিন বাস্তবায়ন হবে না। তিনি বলেন, আমাদের অহংকার, আমাদের স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের অহংকার, আমাদের সংবিধান, আমাদের অহংকার, আমাদের লাল-সবুজের পতাকা, আমাদের অহংকার, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি সঙ্গিত। এখানে যারা আঘাত করতে চাইবে তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করতে চায়। তিনি সরকারের প্রতি জোর দাবী জানান বাংলাদেশের ৬৪টি জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করার জন্য।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু। প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন। সমাবেশ শেষে নগর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সমনে এসে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ডা: তবিবুর রহমান শেখ, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক সম্পাদক আজিজুল আলম বেন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব উল আলম বুলবুল, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শ্যাম দত্ত, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, উপ-দপ্তর সম্পাদক পংকজ কুমার দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, আব্দুস সালাম, আতিকুর রহমান কালু, আলহাজ্ব সৈয়দ হাফিজুর রহমান বাবু, এনামুল হক কলিন্স, আশরাফ উদ্দিন খান, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, ইউনুস আলী, অ্যাড. শামীমা আক্তার খাতুন, মোখলেশুর রহমান কচি, সৈয়দ মন্তাজ আহমেদ, মাসুদ আহম্মেদ, আশীষ তরু দে সরকার অর্পণ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য মালিহা জামান মালা, নগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইপফাত আরা কামাল, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ্ সেলিম, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, নগর যুব মহিলা লীগ সভাপতি অ্যাড. ইসমত আরা, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাবিতে বিক্ষোভ কর্মসূচি: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।
মানববন্ধনে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. এম মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, প্রগতিশীল শিক্ষক সমাজ মনে করেন স্বাধীনতা বিরোধী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশের ভাস্কর্য এবং দেশে বিদ্যমান অন্যান্য ভাস্কর্যের বিরোধিতা না করে শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধাচারণ উদ্দেশ্য প্রণোদিত এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের পরিপন্থী। বঙ্গবন্ধুকে নিয়ে ধর্মীয় মৌলবাদী চক্রের এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকরী আইনী পদক্ষেপ গ্রহণসহ তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান। মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
একই ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন দুপুর ১২টার দিকে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পবা উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ: রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের আয়োজনে যৌথ ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিরাব দুপুর ৩টায় আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন, পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সহসভাপতি গোলাম মোস্তফা, বেগম সুফিয়া হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য মোসলেম উদ্দিন, আব্দুস সোবহান, আনছার আলী, আজাহার আলী।
বিক্ষোভ কর্মসূচিতে আরো অংশ নেন, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ ইয়াসিন আলী সাধারণ সম্পাদক জেবর আলী, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন সাধারণ সম্পাদক নবিবুর রহমান, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান বাদল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান নবাব, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুল হাসান রাজ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নারিফা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, যুব মহিলা লীগ নেত্রী হাসিনা বেগম, খুশি বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক রেজাউল কারিম, শ্রমিকলীগ সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নয়ন প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃস্টতা দেখাবে, বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা এই বাংলার মাটিতে তাদেরকে প্রতিহত করবে। নেতৃবৃন্দ জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার নিন্দা এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাগমারা: রাজশাহীর বাগমারায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা কৃষকলীগ। রবিবার বিকেল ৩ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভবানীগঞ্জ নিউ মার্কেটের প্রধান ফটকের সামনে উপজেলা আ’লীগের সিনিয়র সহ- সভাপতি, পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ-দফতর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সাফিনুর নাহার, চেয়ারম্যান আনোয়ার হোসেন, শাহরিয়ার আলী, মিজানুর রহমান, হাছেন আলী, লোকমান আলী, জয়নাল আবেদীন, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আ’লঅীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারিক, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসলামইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন। এদিকে উপজেলা কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পৃথক একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবুর সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সহসভাপতি মহসিন আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, উপজেলা কৃষক লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক সরকার আর্ট বাবু, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ ও উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক এনামুল হক প্রমূখ।
তানোর: রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বিকাল সাড়ে ৪টায় তানোর পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর সভার মেয়র গোলাম রাব্বানী, সহ-সভাপতি আব্দুর আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম পাপুল, আ’লীগ নেতা তোপাজ্জল হক খান, আহসান মাষ্টার, কামারগাঁ ইউপি’র চেয়ারম্যান মোসলেন উদ্দীন, তানোর পৌর আ’লীগ সভাপতি ইমরুল হক, মুন্ডুমালা পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আরব আলী, ছাত্রীগ সাবেক সভাপতি রবিন সরকারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বাঘা: বেলা সাড়ে ১১ টায় বাঘা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হাজার-হাজার জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সন্নিকটে বঙ্গবন্ধু চত্বরে এসে মিলিত হয়। সেখানে ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত মিছিল ও সমাবেশে অংশনেন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, ৬ জন ইউপি চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা-সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলা যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় । প্রতিবাদ সভায় যুবলীগ সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর মোরশেদ রনজু, সদস্য শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.শাহিন শাহ্, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুল হক মামুন, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ নেতৃবৃন্দরা।
দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ নেতাদের সাথে একাত্মতা ঘোষণা করে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল হক টুলু, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার। ছাত্রলীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
নওগাঁ: রবিবার বিকেল ৩টায় শহরের নওগাঁ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাষ মজুমদার গোপাল, সহ প্রচার সম্পাদক আব্দুল লতিফ বকুল, তথ্য ও প্রকাশনা সম্পাদক মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহীন রেজা, জেলা আওয়ামীলীগ নেতা প্রদীপ কুমার সরকার, জেলা মহিলালীগের সভাপতি পারভীন আকতারসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
নিয়ামতপুর: নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ ও কৃষকলীগ যৌথ ভাবে রবিবার বেলা ১০ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। উপজেলা আওয়ামীলীগের সহ-সভপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্ত, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নঈম, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ ষ্টার, আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক সঞ্জিত কুমার, অর্থ সম্পাদক মোরশেদ আলম মঠু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, শেখ হাসিনা পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদী হাসান পায়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হোসেন মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যতম সদস্য শাহজামাল, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ তারেক।
মান্দা: রবিবার বেলা ১১টার দিকে মান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, সহসভাপতি নাজিম উদ্দিন মন্ডল, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফছার আলী মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক মোমেনা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষকলীগের সহসভাপতি ফিরোজ আহমেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আল মাহমুদ বুলেট প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি শরিফুল আলম। এদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে জেলা যুবলীগের আয়োজনে পৃথকভাবে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, আওয়ামীলীগ নেতা ডা. গোলাম রাব্বানী, জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো, জেলা যুব মহিলালীগের সভাপতি অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, মৎস্যজীবী লীগের সভাপতি রানাউল করিম রানা, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, সাধারণ সম্পাদক শান্তনা হক, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন মন্ডল, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
ভোলাহাট: ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ডা. আশরাফুল হক চুনু সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ালীগের সাধারন সম্পাদক ইয়াসিন আলী শাহ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল গাফফার মুকুল, উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা রাব্বুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা গরিবুল্লাহ দবির, সাবেক আওয়ামীলীগ সহ-সভাপতি আইয়ুব আলী মন্ডল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, উপজেলা মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, ভোলাহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোনায়েম হক নিখিল, দলদলী ইউনিয়ন আওয়ালীগ সাধারণ ও নবনির্বাচিত চেয়ারম্যান আরজেদ আলী ভুটু, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রুহুল আমিন আইরোন, আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সামিউল্লাহ সিফাত, কৃষক লীগের আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত হোসেন টিইংকেলসহ অন্যরা।
নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের আয়োজনে রবিবার বেলা ১১টায় পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের বিক্ষোভ মিছিলটি নাচোল সরকারী কলেজ থেকে শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে শেষ হয়। উপজেলা চাত্রলীগের সভাপতি সত্যজিত রায় এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আনারুল ইসলাম (ঝাইটন),প্রাক্তন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান খোকন, প্রাক্তন ছাত্র লীগের সভাপতি জাবিরুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জ্যোতি, পৌর ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক,নাচোল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আল সাবা, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এদিকে বিকাল ৩টায় উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল নাচোল জেলা পরিষদ ডাকবাংলো থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন উপজেলা যুবলীগের সভাপতি হারুর অর রশিদ,সহসভাপতি মশিউর রহমান বাবু, সাধারন সম্পাদক ও মেয়র প্রার্থী ফারুক আহম্মেদ বাবু, পৌর যুবলীগের সভাপতি ও মেয়র প্রার্থী সুলতান মাহমুদ,সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পত্নীতলা: পত্নীতলায় উপজেলা আওয়ামী লীগের আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিবনাথ চৌধরী, সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, দপ্তর সম্পাদক বজলুর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্না ঝর্না, উপ-দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, সদস্য আবুল কালাম আজাদ অরুন, নজিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন, নজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পাটিচরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রায়হানুল আলম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মজিদ, আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, পত্নীতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাঃসম্পাদক গেীতম দে, মাটিন্দর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আলম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।
ধামইরহাট: ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কাযালয়ে আবার মিলিত হয়। মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আমিনুর রহমান, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদুু, সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পৌর গেটের সামনে অনুষ্ঠিত হয়। আয়োজিত সমাবেশে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসাবে জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সুরাইয়া আক্তার কলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, যুবলীগ নেতা জিল্লুর হোসেন জিন্নাহ ও শফিক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব সোনার ও সম্পাদক আতিকুর রহমান পিয়াস। এর আগে পৗরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে রাতের আঁধারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে ভাস্কর্যের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com