রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৫২ পূর্বাহ্ন

  

রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু

নিউজরুম
০৭-১২-২০২০ ০৩:৫৭ পূর্বাহ্ন
রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু

 রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগের সিরাজগঞ্জে মৃত্যু হয় তার। এ নিয়ে বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে ৩৪৯ জনের মৃত্যু হলো।

রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২১৩ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার বিভাগে নতুন ৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৩৫ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১৩৭ জন। এদের মধ্যে ২১ হাজার ১৯ জন সুস্থ হয়েছেন।

বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭০৩ জন।


নিউজরুম ০৭-১২-২০২০ ০৩:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 295 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com