চ্যাম্পিয়নস লিগে জিরুদের ইতিহাস
২৭ এপ্রিল, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন

  

চ্যাম্পিয়নস লিগে জিরুদের ইতিহাস

নিউজরুম
০৩-১২-২০২০ ০৩:২১ অপরাহ্ন
চ্যাম্পিয়নস লিগে জিরুদের ইতিহাস

 লা লিগা প্রতিদ্বন্দ্বী সেভিয়ার বিপক্ষে বুধবার দারুণ এক সন্ধ্যা কাটালেন অলিভিয়ের জিরুদ। ইউরোপিয়ান ফুটবল ইতিহাসে জায়গা করে নিলেন চেলসির ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগে ব্লুদের ৪-০ তে জিততে সবগুলো গোল করেছেন তিনি।

সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন জিরুদ। ৩৪তম জন্মদিনের দুই মাস পর ইতিহাসের পাতায় নাম লিখলেন তিনি। এই জয়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল ‘ই’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের।

কাই হাভার্জের অ্যাসিস্টে অষ্টম মিনিটে প্রথম গোল করেন জিরুদ। ৫৫ মিনিটে জর্জিনহো ও মাতেও কোভাচিচ তাকে বানিয়ে দেন দ্বিতীয় গোল। এন’গোলো কাঁতের ক্রস থেকে ৭৫তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি ফরোয়ার্ড। রাতের চতুর্থ গোলটি আসে ৮৪তম মিনিটে তার পেনাল্টি থেকে।

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বয়স্ক হিসেবে জিরুদ হ্যাটট্রিক করলেও ফেরেঙ্ক পুসকাস ১৯৬৫ সালে ইউরোপিয়ান কাপে তিন গোল করেন ৩৮ বছর ১৭৩ দিন বয়সে।

রিয়াল মাদ্রিদের করিম বেনজেমার পর দ্বিতীয় ফরাসি হিসেবে দুটি চ্যাম্পিয়নস লিগ হ্যাটট্রিকের কীর্তি জিরুদের। আর চেলসির হয়ে তার আগে এক ম্যাচে চার গোল করেছিলেন শুধু একজন, বর্তমান কোচ ল্যাম্পার্ড- ২০১০ সালের মার্চে অ্যাস্টন ভিলার বিপক্ষে।


নিউজরুম ০৩-১২-২০২০ ০৩:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 242 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com