টেকনো মোবাইলের শুভেচ্ছাদূত মেহজাবীন
২৭ এপ্রিল, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন

  

টেকনো মোবাইলের শুভেচ্ছাদূত মেহজাবীন

নিউজরুম
০১-১২-২০২০ ০৫:৫৩ অপরাহ্ন
টেকনো মোবাইলের শুভেচ্ছাদূত মেহজাবীন

অভিনেত্রী হিসেবে ছোট পর্দায় জনপ্রিয়তায় শীর্ষে আছেন মেহজাবীন চৌধুরী। বিজ্ঞাপনেও মাঝে মাঝে হাজির হন তিনি।

এবার একটি মুঠোফোন প্রতিষ্ঠানের জন্য টানা প্রচারণায় অংশ নেবেন জনপ্রিয় এই তারকা। কারণ, স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইলের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির সঙ্গে চলতি সপ্তাহে চুক্তিবদ্ধও হয়েছেন এই শিল্পী।

এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘ব্র্যান্ড হিসেবে টেকনো মোবাইল বাংলাদেশে নতুন নতুন ফিচার আনছে। ইতোমধ্যে এগুলো বেশ আলোচিত। এগুলোই মোবাইল ফোন ব্যবহারকারীদের মাঝে তুলে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে চাই।’

টেকনো জানায়, শিগগিরই বাংলাদেশের বাজারে তাদের ব্র্যান্ডের নতুন ক্যামন-১৬ প্রিমিয়ার আসছে। তার প্রচারে যুক্ত হবেন মেহজাবীন চৌধুরী।

আর এ কারণে বেশ কিছু ক্যাম্পেইনে অংশ নেবেন এই অভিনেত্রী। হাজির হবেন বিজ্ঞাপন নিয়েও।


নিউজরুম ০১-১২-২০২০ ০৫:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 297 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com