মেয়র লিটনের সাথে আরএমপি কমিশনার ও রামেক পরিচালকের সাক্ষাৎ
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৪৬ পূর্বাহ্ন

  

মেয়র লিটনের সাথে আরএমপি কমিশনার ও রামেক পরিচালকের সাক্ষাৎ

নিউজরুম
২৭-১১-২০২০ ০৬:১১ অপরাহ্ন
মেয়র লিটনের সাথে আরএমপি কমিশনার ও রামেক পরিচালকের সাক্ষাৎ

 রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও রামেক হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়রদপ্তরে সাক্ষাৎ করেন তাঁরা।
রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান আরএমপি পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। এরপর মেয়র মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী। সাক্ষাৎকালে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রামেক হাসপাতালের চিকিৎসাসেবা সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তাঁরা।
এ সময় আরএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, উপ পুলিশ কমিশনার (সদর) রাশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার ( বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. সাইফুল ইসলামসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজরুম ২৭-১১-২০২০ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 380 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com