ইব্রার জোড়া গোলে নাপোলির মাঠে জিতলো মিলান
২৮ এপ্রিল, ২০২৬ ০৫:৩৩ পূর্বাহ্ন

  

ইব্রার জোড়া গোলে নাপোলির মাঠে জিতলো মিলান

নিউজরুম
২৩-১১-২০২০ ০৩:১৭ অপরাহ্ন
ইব্রার জোড়া গোলে নাপোলির মাঠে জিতলো মিলান

ইতালিয়ান সিরি’আ লিগে রোববার রাতে নাপোলির মুখোমুখি হয়েছিল এসি মিলান। জ্লাতানা ইব্রার জোড়া গোলে তারা নাপোলির মাঠে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে। এই জয়টির মহত্ব অনেক। কারণ, এটা যে নাপোলির মাঠে এক দশক পর পাওয়া জয়!

ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে পেশিতে টান খেয়ে মাঠ ছাড়ার আগে ৩৯ বছর বয়সী ইব্রাহিমোভিচ অসাধারণ দুটি গোল করে যান। প্রথমে ২০ মিনিটের মাথায় সতীর্থের ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেড নিয়ে বল জালে জড়ান। এরপর বিরতির পর ৫৪ মিনিটে সতীর্থের ক্রসে পেনাল্টি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হাঁটুতে লাগিয়ে আরো একটি গোল করেন। যা ছিল চলতি মৌসুমে সিরি’আ লিগে তার দশম গোল। তাও মাত্র ৬ ম্যাচে!

৬৩ মিনিটে দ্রায়িস মার্টেন্স একটি গোল শোধ দেন। তাতে আশা জাগে নাপোলির। কিন্তু ৬৫ মিনিটে মিডফিল্ডার চিমুয়ি ব্যাকাইয়োকো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় নাপোলি। বাকি ২৫ মিনিট দশজন নিয়ে খেলে আর কোনো গোল দিতে পারেনি তারা। তবে যোগ করা সময়ে (৯০+৫) এসি মিলানের নরওয়েজিয়ান ফুটবলার ইয়েন্স প্যাতের হাউগে গোল করেন। তাতে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান।

এই জয়ে ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো মিলান। সমান ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে সস্যুলো আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ১৪ পয়েন্ট নিয়ে নাপোলি অবস্থান করছে ষষ্ঠ স্থানে।


নিউজরুম ২৩-১১-২০২০ ০৩:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 310 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com