টুর্নামেন্টে নিজেদের এগিয়ে রাখছেন এনামুল
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:১৩ পূর্বাহ্ন

  

টুর্নামেন্টে নিজেদের এগিয়ে রাখছেন এনামুল

নিউজরুম
২৩-১১-২০২০ ০৮:২৬ অপরাহ্ন
টুর্নামেন্টে নিজেদের এগিয়ে রাখছেন এনামুল

 সাকিব-মাহমুদউল্লাহকে নিয়ে শক্তিশালী দল গড়েছে জেমকন খুলনা। অভিজ্ঞ এ দুই ক্রিকেটার ছাড়াও দলটিতে আছে ইমরুল, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, জহিরুল ইসলাম অমি, নাজমুল ইসলাম, শুভাগত হোমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এমন একটি দলের সদস্য হতে পেরে দারুণ উচ্ছ্বাসিত এনামুল হক বিজয়।

রবিবার দুপুরে অনুশীলন শেষে সংবামাধ্যমকে এনামুল বলেছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনা ফেবারিট। ২৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। উদ্ধোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে জেমকন খুলনা। টুর্নামেন্টে নিজেদের এগিয়ে রাখা প্রসঙ্গে এনামুল বলেছেন, ‘আমাদের কাছেও আমাদের দলটা অনেক ফেবারিট। দল হিসেবে আমরা ভালো অবস্থায় আছি, এটাই সবচেয়ে স্বস্তির ব্যাপার। আমাদের দলে সিনিয়র জুনিয়র সবাই একসঙ্গে মিলেমিশে আছি। আমার কাছে মনে হচ্ছে এটার জন্যই আমাদের স্পিডটাও বেশি। আশা করি ইতিবাচক ফল পাবো।’

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন এনামুল হক । ২০১৫ সালে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন । এই সংস্করণে গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো করতে পারছেন না তিনি। আর একদিন পরই শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো কিছু করার স্বপ্ন এনামুলের চোখে, ‘ব্যক্তিগত লক্ষ্য মন খুলে খেলা। আমি যেভাবে খেলতে পছন্দ করি আমার মতো করে খেলতে চাই, যাতে দলকে কিছু দিতে পারি। আমি খুবই রোমাঞ্চিত আমার নিজের সেরাটা দেওয়ার জন্য। অনেকদিন ধরেই ওভাবে মেলে ধরতে পারছি না। চেষ্টা করবো এই টুর্নামেন্টে বিজয়কে ফিরিয়ে আনার।’

দলের সিনিয়র ক্রিকেটারদের পাশে থেকে শিখতে চান এনামুল, ‘যখনই আমি দেখেছি আমাদের দলে সাকিব ভাই, রিয়াদ ভাই, ইমরুল ভাইরা আছেন, তখন বাড়তি ভালো লাগা কাজ করেছে। আশা করি তাদের সঙ্গে খেলতে পেরে দারুণ কিছু শিখতেও পারবো। পাশাপাশি সেগুলো কাজে লাগাতে পারবো। তাদের সঙ্গে থাকাটা নিশ্চিতভাবেই বাড়তি একটা আনন্দ ও অনুপ্রেরণা দেবে।’


নিউজরুম ২৩-১১-২০২০ ০৮:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 234 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com