টানা ৬৪ ম্যাচ অপরাজিত লিভারপুল
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:১৩ পূর্বাহ্ন

  

টানা ৬৪ ম্যাচ অপরাজিত লিভারপুল

নিউজরুম
২৩-১১-২০২০ ০৭:৩৪ অপরাহ্ন
টানা ৬৪ ম্যাচ অপরাজিত লিভারপুল

 ইনজুরি আর করোনার হানায় জর্জরিত হলেও ঘরের মাঠে লিভারপুলকে দমাতে পারেনি লিস্টার সিটি। উল্টো অ্যানফিল্ডে ৩-০ গোলের জয়ে ক্লাব ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে লিভারপুল। ঘরের মাঠে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকলো রেডরা। যারা পেছনে ফেলেছে আগের রেকর্ডেকেও। আগে ৬৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি তারা গড়েছিল ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মাঝে।

অথচ দলটির প্রাণভোমরা মোহামেড সালাহ করোনায় আক্রান্ত হয়ে রয়েছেন বাইরে। জর্ডান হেন্ডারসন, ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডসহ অনেকেই অনুপস্থিত ইনজুরিতে। তার পরেও বর্তমান চ্যাম্পিয়নরা জানান দিয়েছে, তারা এবারও শিরোপা জেতার লড়াইয়ে আগের মতোই ক্ষুধার্ত।

যদিও স্বাগতিকরা ২১ মিনিটে এগিয়ে গেছে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। জেমস মিলনারের কর্নার থেকে পাওয়া বল হেড করে নিজেদের জালে পাঠিয়ে দিয়েছেন ইভান্স। ৪১ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন জোতা। অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে হেড করে জাল কাঁপান তিনি। বিরতির পর আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল লিভারপুল। কিন্তু বেশ কিছু সেভ করে তাদের হতাশ করেছেন লিস্টার গোলকিপার।

কিন্তু ৮৬ মিনিটে অসাধারণ হেডে স্কোর ৩-০ করেছেন ফিরমিনো। এই গোলটিও এসেছে মিলনারের কর্নার থেকে।

এই জয়ের পর ৯ ম্যাচে শীর্ষে থাকা টটেনহামের সমান ২০ পয়েন্ট অর্জন করেছে লিভারপুল। অপর দিকে একজন কম নিয়েও লিডস ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল।


নিউজরুম ২৩-১১-২০২০ ০৭:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 273 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com