রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীর জেল
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:৩৪ পূর্বাহ্ন

  

রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীর জেল

নিউজরুম
১৯-১১-২০২০ ১০:২০ অপরাহ্ন
রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীর জেল

 রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীর ৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শাহ্ মোহাম্মাদ জাকির হাসান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি হলেন, রাজশাহী নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকার মৃত প্রবীর কুমারের ছেলে পার্থ প্রতীম ঘোষ (৩০)।

তিনি ঢাকার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে পাস করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বলে জানা গেছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ২০১৫ সালে ঢাকার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে। এরপর তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে।

সেই ছবি দেখিয়ে মেয়েটির বাবার কাছে এক লাখ টাকা চাাঁদা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর একই বছরের ২২ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন ওই ছাত্রী।


নিউজরুম ১৯-১১-২০২০ ১০:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 264 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com