সেবামুক্ত স্কাউটস ও রেসকিউ ফর সিরাজগঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
২৪ এপ্রিল, ২০২৬ ০৭:৫৬ পূর্বাহ্ন

  

সেবামুক্ত স্কাউটস ও রেসকিউ ফর সিরাজগঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩১-১২-২০২০ ০৯:৩৬ অপরাহ্ন
সেবামুক্ত স্কাউটস ও রেসকিউ ফর সিরাজগঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জহুরুল ইসলাম: ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে সেবামুক্ত স্কাউটস ও রেসকিউ ফর সিরাজগঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে সেবামুক্ত স্কাউটসের ৩৪তম আর রেসকিউ ফর সিরাজগঞ্জের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র‍্যালী বেরকরা হয়। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ এই র‍্যালীর উদ্ভোধন করে বলেন, সেবামুক্ত স্কাউটস আর রেসকিউ ফর সিরাজগঞ্জ সব সময় জেলার দূর্যোগে ও করোনা মোকাবেলায় ব্যাপক ভুমিকা রেখেছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাইসাইকেল রেসকিউ এর মধ্যে শারীরিক ও মানসিক প্রশান্তিফিরে পাওয়া জায়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ক্রসবার-৩ স্কাউটস গার্ডেন গিয়ে শেষ হয়। এরপর বিকলে জেলার পাবলিক লাইব্রেরী হল রুমে এক আলোচনাসভা ও করনাকালীন সময়ে সন্মূখ যোদ্ধাদের স্বীকৃতি স্বরুপ সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেবামুক্ত স্কাউটস ও রেসকিউ এর সভাপতি এম.এম কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো: ফজলে খোদা নাজির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর কমিশনার মো: সাজেদুল ইসলাম, রোভার লিডার মো: মোহসীন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: কে এইচ মুরাদ, মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস, রেসকিউ এর সহ-সভাপতি আসলাম হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সদস্য মাসুম বিল্লাহ মাহি, সায়মুন আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে করনাকালীন সময়ে সন্মূখ যোদ্ধাদের স্বীকৃতি স্বরুপ সন্মাননা প্রদানকরা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩১-১২-২০২০ ০৯:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 324 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com