উল্লাপাড়ার পূর্ণীমাগাঁতী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ এপ্রিল, ২০২৬ ০১:০৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ার পূর্ণীমাগাঁতী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩১-১২-২০২০ ০৬:৩৯ অপরাহ্ন
উল্লাপাড়ার পূর্ণীমাগাঁতী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে উল্লাপাড়ার পূর্ণীমাগাঁতী ইউনিয়নে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার। ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আঃলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া, ইউপি সদস্য আব্দুর রব,আউয়াল,ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার বলেন জননেত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের পাশে থেকে দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছে । সংসদ সদস্য তানভীর ইমাম উল্লাপাড়া কে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছে। উল্লাপাড়ার উন্নয়নের স্বার্থে তানভীর ইমামের সৈনিক হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো। সেইসাথে ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার সবাই কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-১২-২০২০ ০৬:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 388 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com