শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩১-১২-২০২০ ১১:৫৫ পূর্বাহ্ন |
আজ বৃহস্পতিবার ৩১শে ডিসেম্বর ২০২০ তারিখ ভোরে সিরাজগঞ্জ জেলার নলকা কাশেম মোড় নামক স্থানে ঘন কুয়াশার কারণে বিপরীত থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মোট ১২জন আহত হয়েছেন এদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক। একজনকে বগুড়া জিয়া মেডিকেল এবং অন্যজনকে ঢাকা নিউরোসায়েন্সে নেয়া হয়েছে। বাকীর সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করা চেষ্টা চলছে। সবার গ্রামের বাড়ী সিরাজগঞ্জ জেলার সলঙ্গার দবিরগঞ্জ বলে জানা গেছে।
ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com